মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে প্রতিবেদন ১৩ এপ্রিল !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৪:৪৯ পূর্বাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর গুলিস্তানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছোড়া ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ১৩ এপ্রিল ধার্য করেছেন আদালত।
সোমবার ছাত্রলীগের বহিষ্কৃত ওই দুই নেতার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন শাহবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেন।

আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের (বহিষ্কৃত) সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের (বহিষ্কৃত) সাধারণ সম্পাদক আশিকুর রহমান। তারা বর্তমানে জামিনে রয়েছেন।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ গত বছর ২৭ অক্টোবর গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে যায়। এ সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের এক পর্যায়ে আসামি সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়। গুলি বর্ষণের ওই ছবি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি দুজনকেই বহিষ্কার করে।

ওই ঘটনায় এসআই মো. মান্নান শাহবাগ থানায় সাব্বির হোসেন ও আশিকুর রহমানসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসের আইন বিভাগের ছাত্র সাব্বির হোসেন সপরিবারে পুরান ঢাকার সিদ্দিকবাজারে থাকেন। একই প্রতিষ্ঠানের ছাত্র আশিকুরের বাসা ওয়ারীর র‌্যাঙ্কিন স্ট্রিটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে প্রতিবেদন ১৩ এপ্রিল !

আপডেট সময় : ১১:৫৪:৪৯ পূর্বাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭