মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জোড়া খুন : বখাটে কিরণের মৃত্যুদণ্ড বহাল !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫২:২৫ পূর্বাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নরসিংদীর শিবপুরের জোড়া খুন মামলায় বখাটে কিরণ মিয়াকে নিম্ন আদালতের দেওয়া ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জহিরকে খালাস দিয়েছেন আদালত।

গতকাল রোববার বিচারপতি আবু বকর সিদ্দিক ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে আসামি পক্ষে ছিলেন নিতাই গোপাল দেবনাথ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল, সহকারি অ্যাটর্নি জেনারেল কাজী বজলুর রশিদ ও দেলোয়ারা বেগম বেলা।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল বলেন, নরসিংদীর শিবপুরের শিক্ষার্থী ইতিয়াজ বেগম ইতিকে (১৭) প্রতিনিয়ত উত্যক্ত করত একই এলাকার কিরণ মিয়া। প্রেম প্রস্তাবে বার বার প্রত্যাখ্যাত হয়ে ২০০২ সালের ১৯ আগস্ট রাতে বখাটে কিরণ মিয়া দলবলসহ জোরপূর্বক ইতিকে তুলে নিতে তাদের বাড়িতে প্রবেশ করে। এতে বাধা দিলে ইতির ভাবী রুবি বেগম ও আত্মীয় মো. ফারুককে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় ২০০২ সালের ২২ আগস্ট রুবি বেগমের স্বামী বাদি হয়ে শিবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১১ সালের ২৮ জুন নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ এ কে এম আবুল কাসেম আসামি কিরণ মিয়াকে মৃত্যুদণ্ড ও জহিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামি জহির। কিন্তু কিরণ মিয়া পলাতক থাকায় কোনো আপিল করেননি। তবে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য কিরণ মিয়ার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।
গতকাল রোববার ডেথ রেফারেন্স ও আপিলে শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

জোড়া খুন : বখাটে কিরণের মৃত্যুদণ্ড বহাল !

আপডেট সময় : ১১:৫২:২৫ পূর্বাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭