রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

পদ্মার তীরে হবে হাইটেক পার্ক : পলক

  • আপডেট সময় : ০৮:২৮:০৭ অপরাহ্ণ, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • ৮৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:  তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদী বেষ্টিত চরাঞ্চলে নির্মিত হবে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড হাইটেক পার্ক।

তিনি বলেন, এ হাইটেক পার্কে তরুণ প্রজম্মের আইসিটি নির্ভর কর্মসংস্থান হবে। সারাবিশ্বের আইটি বিশেষজ্ঞরা এসে আইটি নিয়ে গবেষণা করবে।

শনিবার দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলা ও পৌর ছাত্রলীগের  বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এর আগে তিনি জেলার শিবচরের কুতুবপুরে ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট ও হাইটেক পার্কের জন্য প্রস্তাবিত এলাকা ঘুরে দেখেন।

পদ্মা সেতুর মাদারীপুর শিবচর অংশের ৭০ একর জায়গায় শিগগিরই দেশের প্রথম ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট ও হাইটেক পার্ক নির্মাণ শুরু হবে বলে জানান তিনি।

পলক বলেন, ভবিষ্যত নতুন প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তুলতে সারাদেশে একলাখ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে চার কোটি ২৭ হাজার শিক্ষার্থীদের জন্য সাড়ে পাঁচ হাজার ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। এ ছাড়াও শিগগিরই আরো ১৫ হাজার ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।

তিনি আরো বলেন, ডিজিটাল শিক্ষায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের জন্য সারাদেশে ২৮টি আইটি পার্ক স্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুযোগ্য নির্দেশনায় দেশ ডিজিটালে রূপান্তর হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় কমিটির সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু , বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী প্রমুখ।

সম্মেলনে রাজীব ঢালীকে সভাপতি, আসিফ মাদবরকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগ ও হাবিব বেপারিকে সভাপতি  ও সৌরভ রায়কে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

পদ্মার তীরে হবে হাইটেক পার্ক : পলক

আপডেট সময় : ০৮:২৮:০৭ অপরাহ্ণ, শনিবার, ১১ মার্চ ২০১৭