মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে জেলে পল্লীতে আগুন, ব্যপক ক্ষয়ক্ষতি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০১:০১ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ৮৩৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ইপিজেড এলাকার আকমল আলী ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে জেলে পল্লী ও আশপাশের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সূত্র জানায়, অগ্নিকাণ্ডে ২০টিরও বেশি বসতঘর ও বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। পুড়ে যাওয়া সম্পদের মধ্যে জেলেদের মাছ ধরার জাল ও তেলের দোকান উল্লেখযোগ্য। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।

ব্যবসায়ীদের অনেকে অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন। বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

ফায়ার সার্ভিস জানায়, এলাকাটিতে তেল ও জালের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে আনতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তবে নিকটস্থ সাগরের পানির উৎস কাজে লাগিয়ে আগুন দ্রুত নেভানো সম্ভব হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন ও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

চট্টগ্রামে জেলে পল্লীতে আগুন, ব্যপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৯:০১:০১ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪