রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

প্রাইভেটকারে মিলল যুবকের মরদেহ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫৯:১০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৮০২ বার পড়া হয়েছে

ফরিদপুরে একটি প্রাইভেটকারের মধ্যে থেকে শফিক বেপারী (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে জেলার সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা।

নিহত মো. শফিক বেপারী সদরের মৃগী দক্ষিণপাড়া এলাকার মো. কুদ্দুস বেপারীর ছেলে।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, ভাটি লক্ষ্মীপুর গ্রামের কবির মোল্লার বাড়ির উঠানে রাখা প্রতিবেশী ফরহাদ শরীফের মালিকানাধীন পর্দা দিয়ে ঢেকে রাখা প্রাইভেটকারের মধ্যে থেকে শফিকের মরদেহ উদ্ধার করা হয়।

ওই যুবক প্রাইভেটকারটি পরিচ্ছন্ন করার উদ্দেশে মালিকের কাছ থেকে সকালে চাবি নিয়ে আসেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তিনি আরও বলেন, সন্ধ্যায় তার খোঁজে ওই প্রাইভেটকারের কাছে আসলে ঢেকে রাখা গাড়ির ভেতরেই তার মরদেহ পাওয়া যায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

প্রাইভেটকারে মিলল যুবকের মরদেহ

আপডেট সময় : ১১:৫৯:১০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪