রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

জলদস্যুর গুলিতে জেলে নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৪:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ৮১৫ বার পড়া হয়েছে

সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুর গুলিতে মোকাররম মাঝি নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় ট্রলারে থাকা বেশ কয়েকজন জেলে সাগরে ঝাঁপ দেন। কক্সবাজারের মহেশখালীতে ট্রলারসহ তারা এখনও নিখোঁজ রয়েছেন। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিম সাগরে এ ঘটনা ঘটে।

কুতুবদিয়া উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মোকাররম কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার মৃত জাফর আহমদের ছেলে এবং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রহিমা বেগমের স্বামী।

চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে সোনাদিয়ার পশ্চিমে জলদস্যুর গুলিতে মোকাররম মাঝি নামে এক জেলে নিহত হয়েছে। এছাড়া ট্রালরসহ আরও কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাগর মাছ শিকারে গিয়ে মোকাররম মাঝির মাছ ধরার ট্রলার জলদস্যুর কবলে পড়ে। মধ্য সাগরে ট্রলারটি লক্ষ্য করে গুলি করে দস্যুরা। এতে গুলিবিদ্ধ হন মোকাররম মাঝি। পরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মহেশখালীর গভীর সাগরে গুলিবিদ্ধ হয়ে নিহত একজনের লাশ বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল সংগ্রহ করেন। লাশের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

জলদস্যুর গুলিতে জেলে নিহত

আপডেট সময় : ০৬:৪৪:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪