মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রংপুরে সবজি বিক্রেতা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৯:১৫ অপরাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ৮১৯ বার পড়া হয়েছে

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলায় গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মাজহারুল ইসলাম লেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (৬ নভেম্বর) সন্ধায় মাজহারুল ইসলাম লেবুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সকালে গংগাচড়া সদর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল এমরান। গ্রেপ্তারকৃত মাজহারুল ইসলাম লেবু ছাত্র-জনতার আন্দোলনে নগরীর সিটি বাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলার ৪৪ নম্বর আসামি।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে সিটি বাজার কাঁচামাল আড়তে সবজি কিনতে আসেন সাজ্জাদ। দুপুরের পরেই বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে তিনি আন্দোলনকারীদের পানি ও রুটি দিতে এগিয়ে আসলে বিকেলের দিকে পুলিশ তাকে গুলি করে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃতু ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে ৫৭ জনকে আসামী করে মামলা করেন। ওই মামলায় শেখ রেহেনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

রংপুরে সবজি বিক্রেতা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৯:১৫ অপরাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০২৪