মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী লেদু গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৬:৪৭ অপরাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ৮১০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগকর্মী আবদুল নবী লেদুকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে নগরীর খুলশী থানার গরীবুল্লাহ শাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ১৬ জুলাই থানাধীন মুরাদপুর এন মোহাম্মদ প্লাস্টিকের বিপরীত পাশে জুমাইরা বিল্ডিংয়ের সামনে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। আসামি আবদুল নবী লেদু আন্দোলনরত ছাত্রদের উপর গুলি ছোড়ার সাথে সম্পৃক্ত।

নিহত ফার্নিচারকর্মী মোঃ ফারুক বহদ্দারহাটে ভাত খাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় মুরাদপুর সংঘর্ষের মধ্যে পড়ে গুলিতে নিহত হয়। এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানায় মামলা হয়। মামলায় ২৬৯ আসামির মধ্যে তার নাম রয়েছে।

তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ৫টি মামলার তার নাম রয়েছে। ৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে আসামির উপস্থিত নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

আসামিকে পাচঁলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী লেদু গ্রেফতার

আপডেট সময় : ০৭:১৬:৪৭ অপরাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০২৪