মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় টাস্কফোর্স ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ১ প্রতিষ্ঠানকে ৪ লক্ষ টাকা জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৩:১৬ অপরাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ৭৮৮ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান রায়হান:

চুয়াডাঙ্গায় জেলা টাস্কফোর্সে ও জাতীয় বক্তা সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে জনি স্টোর নামের ১ প্রতিষ্ঠানকে অননুমোদিত,নিম্নমানের, নকল-ভেজাল শিশুখাদ্য, মেয়াদ উত্তীর্ণ ও মুল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে চার লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করতে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

আজ (৬ নভেম্বর) বুধবার বেলা এগারোটা থেকে দুপুর আড়াইটা চুয়াডাঙ্গা সদর উপজেলার শহীদ হাসান চত্বর সংলগ্ন বড়বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে মেসার্স জনি স্টোর নামক এক প্রতিষ্ঠানকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও অননুমোদিত, নিম্নমানের,নকল-ভেজাল শিশুখাদ্য ,মেয়াদ উত্তীর্ণ খাদ্য, মুল্যবিহীন পণ্য ও শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: হামিদুর রহমান জনিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১, ৫১, ৫৫ ধারায় ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।।

এসময় অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্যবিহীন পণ্যে ভর্তি ০৬টি গোডাউন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে এই শিশুখাদ্যগুলো দোকান মালিক সমিতি, চেম্বার অফ কমার্স, সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সচেতন ভোক্তাদের উপস্থিতিতে টাস্কফোর্স কমিটির মাধ্যমে ধ্বংস করা হবে।

এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
এছাড়াও সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো: রাশেদুজ্জামান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, নিরাপদ খাদ্য প্রতিনিধি, চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়িক নেতৃবৃন্দ। আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেন জনাব জুলফিকার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন,
জনি স্টোরের মালিক জনিকে কয়েক বছর আগে একই অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু তিনি এর পরেও সংশোধন না হয়ে তার নকল ভেজাল শিশুখাদ্যের ব্যবসা আরও অধিকতরভাবে চালিয়ে যাচ্ছিলেন। এ অপরাধে আজকে তাকে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন,
এই প্রতিষ্ঠানটি পার্শ্ববর্তী জেলা মেহেরপুর, ঝিনাইদহ ও সকল উপজেলাগুলোতে তিনি এই নকল ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য ডিলার হিসেবে সাপ্লাই দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

চুয়াডাঙ্গায় টাস্কফোর্স ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ১ প্রতিষ্ঠানকে ৪ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:০৩:১৬ অপরাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০২৪