মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ট্রেন থেকে কোকেন ও হেরোইন উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৩:৩৫ অপরাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ৭৯২ বার পড়া হয়েছে

বেনাপোল-খুলনা-মোংলাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় দুই কেজি ৭৬০ গ্রাম কোকেন এবং এক কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

গতকাল রবিবার বিকেলে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর নির্দেশে বিজিবির একটি টহল দল বেনাপোল রেল স্টেশনে ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে কোকেন ও হেরোইনের চালানটি উদ্ধার করেন। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি‘র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় রবিবার বিকাল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল রেল স্টেশনে বেনাপোল-খুলনা-মোংলা রুটে চালাচালরত বেতনা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রেনের মধ্যে সন্দেহভাজন একটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে হতে এক কোটি ৩৮ লাখ টাকা মূল্যের কোকেন ও ৩৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের হেরোইন মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে উক্ত ব্যাগের কোন মালিক পাওয়া যায়নি। যার আনুমানিক সর্বমোট সিজার মূল্য এক কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ট্রেন থেকে কোকেন ও হেরোইন উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৩:৩৫ অপরাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০২৪