সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

পশুর নদীতে জাহাজের ধাক্কায় কয়লাবাহী কার্গো ক্ষতিগ্রস্ত, জেলে নিখোঁজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২০:২৬ অপরাহ্ণ, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ৭৯০ বার পড়া হয়েছে

মোংলা বন্দরের পশুর নদীর করমজল এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় কাকড়া ধরার ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের সন্ধানে দুর্ঘটনাকবলিত স্থানে অভিযান চালাচ্ছেন কোস্ট গার্ডের ডুবরি দল।

শনিবার (২ নভেম্বর) কোস্ট গার্ড জানায়, শুক্রবার রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলের করমজল এলাকায় কয়লা বহনকারী কার্গো জাহাজ ‘এম,ভি মিজান’ কে ধাক্কা দেয় এলপিজি গ্যাস বহনকারী অপর কার্গো জাহাজ ‘এম,ভি এরা স্টার’। এতে এম,ভি মিজান জাহাজের সম্মুখ ভাগ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া এম,ভি এরা স্টার জাহাজের ধাক্কায় পাশের একটি ফিশিং বোট ডুবে যায়। ওই সময় ওই ফিশিং বোটে থাকা জেলে লোকমান হাওলাদার (১৮) নদীতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজ জেলে খুলনা জেলার দাকোপ উপজেলার রুয়োকাটা গ্রামের বাসিন্দা। নিখোঁজ জেলেকে উদ্ধারে রাত থেকেই ওই এলাকায় অভিযান শুরু করেছে কোস্ট গার্ডের দুটি টহল টিম।

এছাড়া দুর্ঘটনার শিকার কার্গো জাহাজ এম,ভি মিজান’কে বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জলযান দিয়ে নিরাপদে সরিয়ে নিয়েছে কোস্ট গার্ড।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

পশুর নদীতে জাহাজের ধাক্কায় কয়লাবাহী কার্গো ক্ষতিগ্রস্ত, জেলে নিখোঁজ

আপডেট সময় : ০৩:২০:২৬ অপরাহ্ণ, শনিবার, ২ নভেম্বর ২০২৪