সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

চট্টগ্রামে পর্যটন এক্সপ্রেস ট্রেনের সাথে চসিকের লরির সংঘর্ষ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৬:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ৮৩২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা পর্যটন নগরী কক্সবাজার অভিমুখী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি (৮১৫-৮১৬) চান্দগাঁও আবাসিক এলাকার পিছনে পৌঁছলে গার্ডার বোঝাই লরি মোটরযানের সাথে ধাক্কা লাগে। এতে সংঘর্ষে ট্রেনটি লাইনচ্যুত না হলেও থেমে যায়।

শুক্রবার (১লা নভেম্বর) দুপুর ১টার দিকে নগরীর চান্দগাঁও এলাকায় সিটি কর্পোরেশনের ড্রেনের কাজে ব্যবহৃত গার্ডার বোঝাই লরির সাথে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ৩০ মিনিট চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাবার সময় চান্দগাঁও আবাসিকের বিপরীতে পৌঁছালে ট্রেন আসার আগেই লরিটি রেললাইনে উঠে যায়। এরপর ট্রেনের সাথে গার্ডার বোঝাই লরির ট্রাকের ধাক্কা লেগে ছিটকে পড়ে। ট্রেনটি হঠাৎ থেমে যায়।

খবর পেয়ে রেলওয়ে স্টেশনের লোকজন এসে দুর্ঘটনাকবলিত লরিটি রেললাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি পুনরায় সচল হয়। এতে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বলেন, ‘বড় কোন দুর্ঘটনা ঘটেনি। অসাবধানবশত চসিকের গার্ডার বোঝাই লরিটি রেললাইনে উঠে গেলে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। ইঞ্জিনের কোন ক্ষতি হয়নি। পরে ট্রেনটি কক্সবাজারে চলে যায়।’

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পর্যটন এক্সপ্রেস ট্রেনের সাথে চসিকের লরির সংঘর্ষ

আপডেট সময় : ০৬:০৬:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪