সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

টেকনাফ সীমান্তে ফের বিস্ফোরণের শব্দ, এলাকাজুড়ে আতঙ্ক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২৭:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ৮০২ বার পড়া হয়েছে

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের মংডু শহরে লড়াই তীব্র আকার ধারণ করায় ফের বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দে আতংক ছড়িয়ে পড়েছে এপারে। গত রোববার থেকে টেকনাফ উপজেলার হ্নীলা, টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাং ইউনিয়নের সীমান্ত এলাকায় বিকট শব্দ ভেসে আসছে।

এর আগে গত বৃহস্পতিবার সারাদিন মংডুতে মর্টার শেলের বিস্ফোরণের পাশাপাশি যুদ্ধবিমান থেকেও বোমা ফেলা হয়। পরের দুই দিন শুক্র ও শনিবার বিস্ফোরণ শোনা না গেলেও রোববার ভোর থেকে আবারও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এ অবস্থা ছিল রোববার দুপুর ১২টা পর্যন্ত।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, টেকনাফ সদর ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান ও সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানান, বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসায় সীমান্তের এপারের বাসিন্দাদের মাঝে আতংক তৈরি হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের আকাশে যুদ্ধবিমান চক্কর দিতে দেখা গেছে। সীমান্তের একাধিক সূত্র জানায়, টানা আট মাসের বেশি সময় ধরে রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে লড়ছে আরাকান আর্মি। ইতিমধ্যে আরাকান আর্মি মংডু টাউনশিপের আশপাশে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) বেশ কিছু সীমান্তচৌকি দখলে নিয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, দুই দিন বন্ধ থাকার পর রোববার থেকে সীমান্তে আবার বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে সীমান্ত এলাকার লোকজনকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, এ বিষয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

টেকনাফ সীমান্তে ফের বিস্ফোরণের শব্দ, এলাকাজুড়ে আতঙ্ক

আপডেট সময় : ১২:২৭:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪