মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫২:০১ অপরাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৮০৮ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে ইঁদুরের আক্রমণ থেকে ধানক্ষেত রক্ষা করতে পেতে রাখা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে নিজেই প্রাণ হারিয়েছেন মোতালেব সরদার (৭২) নামের এক বৃদ্ধ কৃষক।

আজ সোমবার (১৪ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। একই গ্রামে তার বাড়ি।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, মোতালেব সরদারের বাড়ির পেছনে রয়েছে ধানক্ষেত। সেখানে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে খোলা তার টানা দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন মোতালেব। ওই ফাঁদে রাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে সকালে তা বিচ্ছিন্ন করে রাখতেন। তবে রোববার রাতে বিদ্যুৎ সংযোগ দিলেও সোমবার সকালে তা বিচ্ছিন্ন করতে ভুলে যান মোতালেব। সকালে তিনি ধানক্ষেতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পর মোতালেব সরদার বাড়িতে না ফেরায় তার ছেলে সোহান ঘটনাস্থলে গিয়ে তার বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের

আপডেট সময় : ০৭:৫২:০১ অপরাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪