মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ৫ ডাকাত গ্রেপ্তার !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৬:২৭ অপরাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিস্ফোরকসহ পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি/পশ্চিম)।

মঙ্গলবার দিবাগত রাতে মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইলিয়াস হোসেন (২৫), মেহেদী হাসান (২৮), ইব্রাহিম খলিল (২৮), ফারুক হোসেন ওরফে রনি (২৮) ও এমদাদুল শেখ ওরফে ইব্রাহিম (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ছুরি, তিনটি ককটেল, একটি শাবল, পটাশ ও সালফার জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।’

মাসুদুর রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, চক্রটি  ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলার মিল-ফ্যাক্টরির টাকা এক স্থান হতে অন্য স্থানে পরিবহনের সময় বোমা ফাটিয়ে ছিনতাই করে। এ ছাড়া তারা ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতি করত।
তাদের বিরুদ্ধে ঢাকা ও আশপাশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, অস্ত্র ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানান মাসুদুর রহমান। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

রাজধানীতে ৫ ডাকাত গ্রেপ্তার !

আপডেট সময় : ০১:৫৬:২৭ অপরাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭