মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

খিলক্ষেতে অস্ত্র ও বিপুল পরিমাণ মদসহ তিনজন গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০০:৫৫ অপরাহ্ণ, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • ৭৯৫ বার পড়া হয়েছে

খিলক্ষেতের লেকসিটি এলাকা থেকে গুলিসহ দুটি বিদেশি পিস্তল, ওয়াকি-টকি ও বিপুল পরিমাণ মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, নাফিজ মোহাম্মদ আলম, মো. সুজন মিয়া ও রমজান আলী।

বুধবার (৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল সেনাবাহিনীর সহায়তায় খিলক্ষেতের লেকসিটির কনকর্ড ছায়ানীড় নামক একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ৪৮ রাউন্ড গুলি, একটি সিগন্যাল লাইট, একটি ওয়াকি-টকি, দুইটি আইফোনসহ বিভিন্ন ব্রান্ডের নয়টি মুঠোফোন, বিভিন্ন ব্রান্ডের ১৭ হাজার ৩০০ মিলি বিদেশি মদ, তিন হাজার মিলি বিয়ার ও নগদ এক লাখ ৪৫ হাজার ৫০০ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান জানান, এসব অস্ত্র ও অন্যান্য মালামাল অবৈধ কাজে ব্যবহারের জন্য এবং মদ বিক্রির জন্য তারা নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

জানা গেছে, গ্রেপ্তার নাফিজের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরো চারটি মামলা রয়েছে।

এছাড়া, সুজন মিয়ার নামে হাজারীবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুইটি মামলা দায়ের হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

খিলক্ষেতে অস্ত্র ও বিপুল পরিমাণ মদসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০০:৫৫ অপরাহ্ণ, বুধবার, ৯ অক্টোবর ২০২৪