মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, শিশু-নারীসহ আহত অর্ধশতাধিক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২০:৫৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ৮০৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশু-নারীসহ কমপক্ষে ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় আগমন সিএনজি পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে ৬০ যাত্রী নিয়ে তিশা এন্টারপ্রাইজ নামের একটি বাস কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। রাত ৮টার দিকে বাসটি সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ৫০ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মদনপুর আল-বারাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, খবর পেয়ে আমরা এবং স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কিন্তু শিশুসহ বাসে থাকা সব যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন।

সোনারগাঁ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক সৌরভ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানজট নিরসনে কাজ চলছে। পরে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, শিশু-নারীসহ আহত অর্ধশতাধিক

আপডেট সময় : ০৭:২০:৫৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪