মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৭:০৯ অপরাহ্ণ, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ৮০০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ ছাত্র সাইদুর রহমান সোহান (২২) এর মরদেহ দুদিন পর উদ্ধার করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কামারজানি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে নিহতের স্বজন ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।

এর আগে গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চিলমারী নদীবন্দর এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। নিহত সাইদুর রহমান সোহান রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ জুম্মাপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে ও স্থানীয় একটি কলেজের অনার্সের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ সাইদুর রহমান সোহানসহ আরও ৪/৫ জন বন্ধু মিলে গত শুক্রবার চিলমারী নদীবন্দর বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সাইদুর রহমান সোহান শখের বসে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা নদে দিনভর তল্লাশি করেও তার সন্ধান পাওয়া পাননি।

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ণ বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ব্রহ্মপুত্র নদের ভাটি সুন্দরগঞ্জ উপজেলা কামারজানি থেকে উদ্ধার করে স্থানীয়রা। এর আগে আমাদের ডুবুরি দল নদে তল্লাশি করে তার সন্ধান পাননি।
চিলমারী নৌ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদ জানান, সোহানের মরদেহ উদ্ধার করে তার পরিবারের হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৩৭:০৯ অপরাহ্ণ, রবিবার, ৬ অক্টোবর ২০২৪