মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সাদুল্লাপুরে বিদ্যুৎ পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্ত্রীও

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২০:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৮০০ বার পড়া হয়েছে

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হন স্বামী বিধান চন্দ্র (৩১)। এসময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তার স্ত্রী কমলিও (২৬)। পরে মাটিতে লুটিয়ে পড়ে স্বামী-স্ত্রী দুজনেই ঘটনাস্থলে মারা যান। নিজ বাড়িতে ব্যাটারি চালিত অটো রিকশা চার্জের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তাদের মৃত্যুর ঘটনা ঘটে।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার  বেলা ১২ টার দিকে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (খোলা মন্ডলের বাজার) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিধান চন্দ্র ওই গ্রামের বিজয় চন্দ্রের ছেলে। বিধান চন্দ্র পেশায় একজন অটো রিকশা চালক ছিলেন। বিধান ও কমলি দম্পতির ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগে অটো রিকশা চার্জে দেয় বিধান চন্দ্র। বেলা ১২ টার দিকে সেই সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন বিধান চন্দ্র। এসময় তার চিৎকার শুনে স্ত্রী কমলি তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎপৃষ্ট হন। এক পর্যায়ে দুজনে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বেলাল হোসাইন  ঢাকা প্রেসকে বলেন, সকাল থেকেই বৃষ্টি পড়ছিলো। বৃষ্টির মধ্যেই নিজ বাড়িতে অটো রিকশা চার্জের পর বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে প্রথমে বিধান চন্দ্র ও পরে তার স্ত্রী কমলি বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। বিদ্যুৎপৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঢাকা প্রেসকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অসতর্কতার কারণে বিদ্যুৎপৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এজন্য তিনি সকলকে সচেতন থাকার আহবান জানান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সাদুল্লাপুরে বিদ্যুৎ পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্ত্রীও

আপডেট সময় : ০৬:২০:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪