মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:১৪:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, প্রিজন ভ্যানে হামলা করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের। এ পরিকল্পনায় আর কারা জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে।

মঙ্গলবার বিকেলে হারুন অর রশিদ মুঠোফোনে বলেন, ‘গ্রেপ্তারকৃত মোস্তফা কামালের দেওয়া তথ্য এবং হামলার ধরণ দেখে সন্দেহ করা হচ্ছে, বোমা হামলা করে মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল হামলাকারীদের। কেননা, এ এলাকা দিয়ে প্রতিদিন অনেক ভ্যান যায়। অন্য কোনো ভ্যানে তারা হামলা না করে মুফতিকে বহনকারী ভ্যানে হামলা করা হয়। কিন্তু বোমাগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় বিস্ফোরিত হয়।

গাজীপুরের পুলিশ প্রধান আরো বলেন, ‘মোস্তফা কামালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরই জানা যাবে সে জঙ্গি কি না, তার জঙ্গি কানেকশন আছে কিনা। একই সঙ্গে হামলার পেছনে আর কারা জড়িত তা জানা যাবে। পুলিশসহ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। একা কামালের পক্ষে এ হামলা করা সম্ভব নয়। যদিও সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১০ হাজার টাকা ভাড়ায় হামলার কথা স্বীকার করেছে। সে বলেছে, এক বড় ভাই তাকে এখানে পাঠিয়েছে। এ বিষয়ে নিশ্চিত হতে কামালের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় হাজিরা শেষে মুফতি হান্নানকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারে আনার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর কলেজ গেট এলাকায় হামলা করে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রিজন ভ্যানে মুফতি হান্নান ও তার সহযোগীরা ছিল।

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় মুফতির বিরুদ্ধে ফাঁসির পরোয়ানা জারি করেছেন আদালত। তবে হরকাতুল জিহাদের দুর্ধর্ষ ও প্রশিক্ষিত এ জঙ্গি নেতা রিভিউ আবেদন করায় ফাঁসি কার্যকরের চূড়ান্ত কার্যক্রম শুরু করতে পারছে না কারা কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের !

আপডেট সময় : ০৭:১৪:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭