সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

বীরগঞ্জে বাক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪০:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৮০২ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শাহপাপাড়া এলাকা থেকে মায়েজ (২৫) নামে এক বাক প্রতিবন্ধী এক যুবককের  লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া শাহাপাড়া এলাকার ঢেপা নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় বীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লাশটি উদ্ধার করে।

আবু সাঈদ (মায়েজ) মোহনপুর ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামের  বাসিন্দা আবুল ইসলাম এর ছেলে।

মোহনপুর ইউপি সদস্য ফেরদৌস জানান, আবু সাঈদ মায়েজ বাক্য প্রতিবন্ধী ভাতা ভোগী ছিলেন। পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে মায়েজ গতকাল রাতে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে নখাপাড়া এলাকা ঢেপা নদীতে অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান জানান, সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ফোর্স লাশ উদ্ধার করেছেন। তথ্য প্রমাণের ভিত্তিতে জানা যায় আবু সাঈদ মায়েজ বাক প্রতিবন্ধী রোগী। মৃতের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বীরগঞ্জে বাক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:৪০:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪