সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

খেলতে গিয়ে বিলের পানিতে নিখোঁজ শিশু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:০২:২১ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলার নটা বিলের পানিতে পড়ে ফাহিম (৫) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল রোববার বেলা দেড়টার দিকে খাসকররা ইউনিয়নের সানবান্দা রাইসা নামক এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টা থেকে খুলনার অভিজ্ঞ চার সদস্যের ডুবুরি দল তাকে উদ্ধারে কাজ করছে। ফাহিম রাইসা সানবান্দা গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল হোসেন মালিথার ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে বাড়ির পাশে নটা বিলের সাঁকোতে খেলা করছিল শিশু ফাহিম। এসময় ফাহিম পানিতে পড়ে স্রোতে ভেসে যায়। পরে পরিবারের সদস্যরা সাঁকোর ওপর থেকে তার পায়ের স্যান্ডেল উদ্ধার করে। এরপর বেলা সাড়ে ৩টার দিকে খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান চালান। তাদের সাথে উদ্ধার অভিযানে অংশ নেন স্থানীয়রাও।

ফাহিমের বাবা আব্দুল হোসেন জানান, দুপুরে গোসলের আগে ফাহিম বাড়ির পাশে বিলের সাঁকোর ওপর খেলা করছিল। তার মা বাড়ির মধ্যে আসলে ফাহিম পানিতে পড়ে যায়। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করলেও ফাহিমকে খুঁজে পাওয়া যায়নি।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে বিকেলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়েছে। বর্ষার কারণে খালে স্রোত থাকায় শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, খুলনা ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমেছে। আলমডাঙ্গা থানার অফিনার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

খেলতে গিয়ে বিলের পানিতে নিখোঁজ শিশু

আপডেট সময় : ০৩:০২:২১ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪