সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

রেলসেতুতে ঝুলছে মরদেহ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২৩:৫৭ অপরাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার কয়ায় গড়াই নদীর ওপর রেল সেতুতে ঝুলছে অজ্ঞাত পরিচয়ের মরদেহ। রেলওয়ে পুলিশ সেতুর ওপরে উঠলেও মরদেহ নামাতে পারেনি। তারা সহায়তা চেয়ে ফায়ার সার্ভিসকে ডেকে পাঠিয়েছে।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে পুলিশ থানার ওসি হারুন অর রশিদ মৃধা জানান, রোববার সকাল ১০টার দিকে এক সাংবাদিক খবর দেন যে, গড়াই রেলসেতুতে একটি লাশ ঝুলে আছে।

খবর পাওয়ার পর সাড়ে ১১টার দিকে সেখানে একজন অফিসারসহ ফোর্স পাঠানো হয়। গড়াই রেলসেতুর রেল লাইনের নিচ থেকে বর্ধিত একটি লোহার অ্যাঙ্গেলের ওপর ঝুলে আছে একটি পুরুষের মরদেহ। এটি উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, লাশের পরিচয় বা কীভাবে এখানে ঝুলছে তা জানা যায়নি।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রেলসেতুতে ঝুলছে মরদেহ

আপডেট সময় : ০৫:২৩:৫৭ অপরাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪