রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

‘শেখ হাসিনা ভারতে চুপচাপ বসে নেই’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৪০:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮২ বার পড়া হয়েছে

স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা চুপচাপ বসে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সেলিমা রহমান বলেন, ‘ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপচাপ বসে নেই। সেখানে বসে স্বৈরাচার শেখ হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন।

সুতরাং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা পেলেও বিএনপির আন্দোলন চলমান রয়েছে। কারণ এখন স্বৈরাচারের দোসররা চুপচাপ বসে নেই। তারা বিভিন্ন জায়গায় উসকানি দিয়ে বিশৃঙ্খলা করার এবং ঘেরাও করার চেষ্টা করছে। ’

তিনি বলেন, ‘ভারত কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ফারাক্কা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলকে বন্যায় ভাসিয়ে দিয়েছে। প্রতিবেশী দেশ বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছে। এ জন্য বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খুনিদের ভারতে যেতে কারা সহায়তা করছে। তাদের খোঁজে বের করুন। ’

সেলিনা রহমান বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের ছাত্র-জনতা ও রাজনীতিবিদসহ সবাই মাঠে নেমেছিল। কারণ স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে হবে। গত ১৫ বছর জনগণ কথা বলতে পারেনি। তরুণ প্রজন্ম ভোটার হয়েছে, কিন্তু ভোট দিতে পারেনি। বারবার বিনা ভোটে ক্ষমতায় এসেছিল অবৈধ সরকার। ’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বিএনপির সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে। আমাদের লক্ষ্য একটাই ভোটাধিকার নিশ্চিত করা। জনগণ অধিকার নিশ্চিত করার জন্য দরকার একটা নির্বাচিত সরকার। যারা জনগণের কাছে জবাবদিহি করবে। বিএনপি কিন্তু একবারও বলেনি তাদের ক্ষমতায় আনতে হবে। ’

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

‘শেখ হাসিনা ভারতে চুপচাপ বসে নেই’

আপডেট সময় : ০৫:৪০:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪