রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৮০৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে  উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক হলেন- ওই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মো. সুরুজ আলমের পুত্র মোহাম্মদ হৃদয় মিয়া (২৫)।

বিজিবির সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে বাংলাবাজার বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টহলদল বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলাউড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় ভারতীয় নাগরিক বাদরেনের নিকট মাছ বিক্রি করে টাকা নিয়ে বাংলাদেশে আসার পথে মোহাম্মদ হৃদয় মিয়া (২৫) আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় রুপিসহ আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে। সীমান্তে চোরাচালান প্রতি রোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

আপডেট সময় : ০৫:৩৭:৩৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪