সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ চার শিশুর মধ্যে তিন শিশুর মরদেহ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৪:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৪ শিশুর মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

উদ্ধারকৃতরা হলো নারায়নপুর ইউনিয়নের অষ্টআশির চর গ্রামের আহাদ আলীর ছেলে আতিক হাসান, একই গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল ও নজরুল ইসলামের ছেলে নাজমুল।
এখনও নিখোঁজ রয়েছে আহাদ আলীর কন্যা শিশু আঁখি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে ঘটনাস্থলের ২ থেকে ৩ কিলোমিটার ভাটির দিকে এ মরদেহগুলো উদ্ধার করা হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ নিখোঁজের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেলে নাগেশ্বরী উপজেলার নারায়ণ পুর ইউনিয়নের বাঘমারা গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ৪ শিশু নিখোঁজ হয়। নিখোঁজ শিশু ৪ জনের মধ্য আপন ভাই বোন আতিক হাসান ও আঁখি।
সকালে ঘটনাস্থলের ২ থেকে ৩ কিলোমিটার ভাটিতে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ-তিনটি উদ্ধার করে স্থানীয়রা। পরে মরদেহগুলো পরিবারের নিকট হস্তান্তর করে তারা।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ রায় নিখোঁজ চার শিশুর মধ্যে ৩ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ চার শিশুর মধ্যে তিন শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৪:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪