সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে চার শিশু নিখোঁজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৯:০৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হয়েছে।

নিখোঁজ চার শিশু ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন (৯) এবং আতিক হোসেন (৭)। তারা সবাই স্থানীয় ডা: মনির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এরমধ্যে আখি ৪র্থ শ্রেণী ও বাকী তিনজন ১ম শ্রেণীর শিক্ষার্থী।

জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে স্কুল ছুটির পর পাচঁজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদে গোসল করতে নামে। এদের মধ্যে একজন পারে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে ডুবে যায়।

খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খুঁজলেও পাওয়া যায়নি। আমি নিজেও পানিতে নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় খোঁজাখুঁজির কাজ বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবরী দল আসার কথা রয়েছে।

নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ৯নং ওয়ার্ডের অষ্টাশির চর এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। সেখানে লোকজন তাদেরকে রাত হওয়ায় উদ্ধার করতে পারে নাই।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে চার শিশু নিখোঁজ

আপডেট সময় : ০৮:১৯:০৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪