সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শরীয়তপুরে দেয়াল চাপায় নির্মাণ শ্রমিক নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:১৯:৫৬ অপরাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯১ বার পড়া হয়েছে

শরীয়তপুর পৌর এলাকায় নির্মাণ কাজ করার সময়ে দেয়াল চাপায় সোহেল সরদার (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল সরদার পৌরসভার শান্তিনগর এলাকার মোখলেস সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে রূপনগর এলাকার চাঁনমিয়া তস্তারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল মেরামতের কাজ করছিলেন নির্মাণ শ্রমিক সোহেল সরদার।

এসময় দেয়ালটি ভেঙে গেলে সেটির নিচে চাপা পড়েন সোহেল। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ।

এ ব্যাপারে সদর হাসপাতালের চিকিৎসক আব্দুল কাইয়ুম বলেন, ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। পরে পরীক্ষা নীরিক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।
এস ব্যাপারে জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহাম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

শরীয়তপুরে দেয়াল চাপায় নির্মাণ শ্রমিক নিহত

আপডেট সময় : ০২:১৯:৫৬ অপরাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪