মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সাবেক সংসদ সদস্যসহ তিন জনের দুর্নীতি অনুসন্ধানে দুদক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪১:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬৩ বার পড়া হয়েছে

সাবেক দুই সংসদ সদস্য (এমপি) ও এক মন্ত্রীর পিএর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও তা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান, মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের পিএ মাকসুদ।

হাবিবুর রহমান: অভিযোগে বলা হয়, হাবিবুর রহমান ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তিনি নিজ নামে ও তাঁর স্ত্রী এবং পরিবারের অপর সদস্যদের নামে কোটি কোটি টাকার সম্পদ কিনেছেন। এছাড়া দেশে ও বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ দুদকের গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

আবদুস শহীদ: অভিযোগে বলা হয়, আবদুস শহীদ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি সংসদ সদস্য হওয়া সত্ত্বেও বন বিভাগের জমি দখল করে চা-বাগান তৈরি করেছেন। আর চা-বাগানের রাস্তার লাইট ও ডিপ টিউবওয়েল সরকারি খরচে স্থাপনসহ সরকারি আইন লঙ্ঘন করেছেন। রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ স্ত্রী ও নিজ সন্তানদের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। তিনি তাঁর স্ত্রীর নামে কানাডার বেগমপাড়ায় বাড়ি কিনেছেন।

এছাড়া দুদকের গোয়েন্দা তথ্যানুসন্ধানে দেশে-বিদেশে থাকা বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হয়েছে।

কৃষিমন্ত্রীর পিএ মাকসুদ: অভিযোগে বলা হয়, মাকসুদ আধিপত্য বিস্তারের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে নিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে সেই কাজ সম্পন্ন না করিয়ে বিল উত্তোলন করেছেন। বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎসহ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তাঁর নিজ নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। এ ছাড়া দুদকের গোয়েন্দা অনুসন্ধানে দেশে ও বিদেশে তাঁর বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সাবেক সংসদ সদস্যসহ তিন জনের দুর্নীতি অনুসন্ধানে দুদক

আপডেট সময় : ০৮:৪১:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪