রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে: তারেক রহমান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৮:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭৪ বার পড়া হয়েছে

দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ কারামুক্ত নেতাদের সংবর্ধনা জানিয়ে সাতক্ষীরা বিএনপির গণ সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব বলেন তারেক রহমান।

এসময় তিনি বলেন, পতিত স্বৈরাচারের নৃশংসতা দেখেছে পুরো জাতি। বাংলাদেশের মানুষের সামনের দিনের আকাঙ্ক্ষা হচ্ছে প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়া।

বিএনপি সেই প্রত্যাশা পূরণ করবে। বিএনপির রাজনীতি জনগণের জন্য।

তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি জনগণ ও উন্নয়ন ও উৎপাদনের জন্য। বিএনপি চায় দেশের সম্ভাবনাকে হারিয়ে যেতে না দিয়ে সামনে তুলে আনতে৷ জীবন ও জীবিকার মাধ্যমে উন্নয়ন করা। বিএনপি দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। যার মাধ্যমে দেশের উন্নয়ন হবে।

তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জীবন জীবিকার উন্নয়নের দায়িত্ব নেবে। আপনারা বাঁধ ভেঙে যাওয়ার দুশ্চিন্তায় থাকেন। তার জন্য বাঁধ মজবুত করা হবে।

তিনি জানান, বিএনপির উদ্দেশ্য সুন্দরবনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের মানুষ যেন সুফল পায়। আয় রুজি বৃদ্ধি পায়। বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

তিনি আরও বলেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার দেশ পরিচালনা করলেই এই সুফল পাওয়া সম্ভব। খালেদা জিয়ার সরকার জনগণের দ্বারা ছিল বলেই মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিল। সেচ সুবিধা ভালোভাবে পেতে খাল খনন প্রকল্প পুনরায় চালু করা হবে।

তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও আন্দোলন শেষ হয়নি। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে কতিপয় রাজনৈতিক দল যারা বিভ্রান্তি ছড়াচ্ছে।  এই দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাক এটা কেউ কেউ চায় না।  রাজনৈতিক অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা ভেস্তে যাবে।  দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না গণতন্ত্র প্রতিষ্ঠা হোক।

এসময় তারেক রহমান জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে বিএনপি৷ সকল ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে: তারেক রহমান

আপডেট সময় : ০৭:০৮:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪