মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম ওয়াসার অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু কাল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৫:৩৫ অপরাহ্ণ, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ওয়াসার বিদ্যমান বিভিন্ন অনিয়ম-দুর্নীতি তদন্তে শনিবার চট্টগ্রামে আসছেন এলজিডি মহাপরিচালক মাহমুদুল হাসান।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাভুক্ত চট্টগ্রাম ওয়াসা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর তদন্ত ও পরিদর্শন করবেন মহাপরিচালক মাহমুদুল হাসান।

প্রসঙ্গত, কয়েকদিন ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিভিন্ন গ্রাহক সংগঠন।

কিন্তু আন্দোলনের মুখে পদত্যাগে রাজি নন এ কে এম ফজলুল্লাহ।

তিনি বলেন, সরকার তাকে (এমডি) বসিয়েছে এবং সরকার যখন সরে যেতে বলবে, তখনই তিনি সরে যাবেন।

ইতোমধ্যে চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহর পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে গত বুধবার সকাল থেকে ওয়াসা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ওয়াসার কর্মকর্তা-কর্মচারিরা। বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

চট্টগ্রাম ওয়াসার অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু কাল

আপডেট সময় : ০৭:৪৫:৩৫ অপরাহ্ণ, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪