মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জয়ের মুকুট পরে দেশে ফিরলো বাংলাদেশ দল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৭:৪৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল একাংশ। তাদের বহনকারী বিমানটি রাত ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

প্রথম বহরে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, শরিফুল ইসলাম, সাদমান ইসলাম, নাহিদ রানা, খালেদ আহমেদ, তাইজুল ইসলামরা দেশে পৌঁছেছেন। বাকি ক্রিকেটাররা রাত ২টা ১৫ মিনিটে দেশে পা রাখবেন।

বিমানবন্দরে বিসিবির পরিচালকরা ক্রিকেটারদের বরণ করে নেন।

কানাডার লিগ খেলে দুবাই হয়ে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। তিনি দলের অন্যদের সঙ্গে একই ফ্লাইটে দুবাই পর্যন্ত গেলেও সেখান থেকে লন্ডনের বিমান ধরার কথা। ইংল্যান্ডে একটি কাউন্টি ম্যাচ খেলে দলের সঙ্গে ভারতে টেস্ট সিরিজের দলে যোগ দেওয়ার কথা সাকিবের।

বাংলাদেশ এবারই প্রথম পাকিস্তানকে টেস্ট হারিয়েছে। পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের রেকর্ডও গড়েছেন প্রথমবার। পাকিস্তানকে তাদেরই মাঠে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে নাজমুল শান্তর নেতৃত্বাধীন দল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

জয়ের মুকুট পরে দেশে ফিরলো বাংলাদেশ দল

আপডেট সময় : ০৭:১৭:৪৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪