মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১১:০৬ অপরাহ্ণ, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৮১৬ বার পড়া হয়েছে

রাজবাড়ীর কালুখালীতে স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত মোটরসেইকেল থেকে ছিটকে পড়ে সোনালী আক্তার (৩৫) নামের এক নারী নিহত হ‌য়ে‌ছেন।  

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার সোনাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোনালী আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মো.আল আমিনের স্ত্রী।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর র‌শিদ জানান, কুষ্টিয়া থে‌কে মোটরসাইকেলে করে আল আমিন ও তাঁর স্ত্রী সোনালী রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক ধরে ঢাকায় যাচ্ছিলেন।

পথে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় এলে স্পিড ব্রেকারে মোটরসাইকেল‌টি ধাক্কা খায়।

এ সময় মোটরসাইকেল থে‌কে ছিটকে প‌ড়েন আল আমিন ও সোনালী আক্তার। প‌রে স্থানীয়রা তাঁ‌দের উদ্ধার ক‌রে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনা‌লী‌কে মৃত ঘোষণা করেন। আহত আল আমিন হাসপাতা‌লে চি‌কিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু

আপডেট সময় : ০৬:১১:০৬ অপরাহ্ণ, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪