মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ভ্যানে লাশের স্তূপে ছিল বায়েজিদের মরদেহ, কীভাবে দিন কাটছে তার পরিবারের?

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৭:৩৯ পূর্বাহ্ণ, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬১ বার পড়া হয়েছে

আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপে ছিল বায়েজিদ বোস্তামি নামে এক শ্রমিকের মরদেহ। ৭ মাসের সন্তান নিয়ে এখন দিশেহারা বায়েজিদের স্ত্রী। সন্তানের মুখে খাবারও দিতে পারছেন না। কী করে কাটছে ওই পরিবারটির দিন?

৫ আগস্ট বিজয় মিছিলের দিন গুলি করে হত্যার পর ভ্যানে লাশের স্তুপ করে নিয়ে যায় পুলিশ। থানার সামনে নিয়ে পুড়িয়ে ফেলা হয় লাশগুলো।

ওই লাশগুলোর একটি ২৬ বছর বয়সী পোশাক শ্রমিক বায়েজিদ বোস্তামি। কাজের পাশাপাশি লেখাপড়াও করছিল সে। হত্যার পরদিন রিনাকে ফোন করে পুলিশ, থানায় যাওয়ার পর তাদের হাতে তুলে দেয়া হয় নীল পলিথিনে মোড়ানো বায়েজিদের পোড়া লাশ।

বায়েজিদ বোস্তামির স্ত্রী বলেন, খুব সুখে সংসার করছিলাম। হঠাৎ সংসারে এভাবে দুর্ঘটনা ঘটবে, সেটা ভাবিনি কোনদিন।

৭ আগস্ট মরদেহ দাফন করা হয় বায়েজিদের বাড়ি নওগায়। তারপরই সন্তানসহ বের করে দেয়া হয় রিনাকে। সাথে টাকা যা ছিল তাও রেখে দেয় শ্বশুর বাড়ির লোকজন। ফিরে এসে এখন সে বোনের বাসায়। কাজ খুঁজছেন, না হয় না খেয়ে মরবে আদরের সন্তান।

বায়েজিদ বোস্তামির স্ত্রী আরও বলেন, যেদিন স্বামীর মৃতদেহ নিয়ে এসেছি, ওইদিন সে যেই ফ্যাক্টরীতে কাজ করতো, সেখানে ৫০ হাজার টাকা তুলে দেয়া হয়েছিলো, যাতায়াতের খরচ বাদ দিয়ে। এই টাকাগুলো এখন আমার শাশুড়ির কাছে। তারা বলে যে সেই টাকাগুলো দিতে পারবে না।

২ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল রিনা-বায়েজিদ। স্বামীকে অন্যায়ভাবে হত্যার বিচার চান রিনা। তবে এখনো জানেন না মামলা কিভাবে করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ভ্যানে লাশের স্তূপে ছিল বায়েজিদের মরদেহ, কীভাবে দিন কাটছে তার পরিবারের?

আপডেট সময় : ০৭:৫৭:৩৯ পূর্বাহ্ণ, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪