মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৭:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬৮ বার পড়া হয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন’র (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ এ রিট দায়ের করেন।

হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে ববি হাজ্জাজ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫ বিলিয়ন ডলার লোপাট করেছেন। অর্থাৎ ৫০০ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার কোটি টাকা।

তিনি আরও জানান, অনুসন্ধানের জন্য দুদকের কাছে আবেদন জমা দিয়ে কোনো সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীনে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি হবে বলেও জানান ববি হাজ্জাজ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট

আপডেট সময় : ০২:৪৭:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪