সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৬:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ৮০০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন।

আজ রোববার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ ঢাকা-খুলনা সহাসড়কের উপজেলার মাঝিগাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সজিব জানান, সকালের দিকে বাস ও ট্রাকটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি গাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এলে অপর পাশ থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

আপডেট সময় : ১১:৪৬:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪