মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৪

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৭:১৫ পূর্বাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে চালকসহ আরও ৪ মাইক্রোবাস যাত্রী।

শনিবার (৩১ আগস্ট) রাতে সদর উপজেলার দগিরয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ও আহত সকলেই নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা। তারা ঢাকার মিরপুর বোনের বাড়ি থেকে বেড়িয়ে নিজবাড়িতে ফিরছিলেন।

নিহতের স্বজনরা জানায়, সদ্যবিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমরান আহমেদ সপরিবারে স্ত্রী তানজিনার মিরপুরস্থ বোনের বাড়িতে বেড়াতে যায়। বেড়ানো শেষে নরসিংদীর বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কামরুন্নাহার (৩৫), তানজিনা (২৪), সাবিহা (১৪) এবং সাজিদ (১২) নিহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় অন্যান্য আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেছি। হাসপাতাল এবং পুলিশ প্রশাসন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৪

আপডেট সময় : ০৭:১৭:১৫ পূর্বাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪