সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

স্বাক্ষর জালিয়াতি করে চাঁদাবাজি, দুদককে তদন্তের আহ্বান সমন্বয়কদের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:০৮:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
  • ৭৬৮ বার পড়া হয়েছে

সাক্ষর জালিয়াতি করে ২২ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সমন্বয়ক পরিচয় দিয়ে আর যেন কেউ এ ধরনের চাঁদাবাজি করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট)  বেলা পৌনে ১টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় আসেন হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম। সেখানেই এ আহ্বান জানান হাসনাত।

হাসনাত গণমাধ্যমকে বলেন, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে। এটা যাতে কেউ করতে না পারে সে জন্য দুদকে এসেছি বিষয়টি জানাতে।  তিনি আরও বলেন, তদবির করা, চাদাবাজি করা লকারবন্দি করতে চাই।

দুদকে আসার কারণ প্রসঙ্গে সারজিস আলম বলেছেন, গত ১৬ বছরে দুদকের ইমেজ সংকট তৈরি হয়েছিল, সেটা যেন তারা ফিরিয়ে আনতে সচেষ্ট হয়, জনগণের আস্থা আসে; সেটা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছি।

এর আগে, দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন সারজিস ও হাসনাতের নেতৃত্বে চার সদস্যের একটি দল।

দুদক সূত্রে জানা গেছে, তারা বেশকিছু দাবি ও সুপারিশ পেশ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

স্বাক্ষর জালিয়াতি করে চাঁদাবাজি, দুদককে তদন্তের আহ্বান সমন্বয়কদের

আপডেট সময় : ০৩:০৮:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪