সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সিলেটে আগারওয়ালার ১৬ কেজি স্বর্ণের চালানসহ আটক হুসেন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৭:৫৭ অপরাহ্ণ, বুধবার, ২৮ আগস্ট ২০২৪
  • ৮১২ বার পড়া হয়েছে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শারজাহ থেকে আসা ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম হুসেন আহমেদ (২৫)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আটককৃত ব্যক্তির কাছে পাওয়া গেছে ১৬ কেজি স্বর্ণ।

এর মধ্যে রয়েছে ১০৫ পিস স্বর্ণের বার এবং গলিয়ে গোল আকৃতি করা ৪ পিস। মামলার প্রস্তুতি চলছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম বলেন, ‘শারজা থেকে আসা বিমানের বিজি-২৫২ ফ্লাইটে অভিযান চালিয়ে হুসেন আহমেদ নামে এক যাত্রীর সঙ্গে থাকা ১৫ কেজি ৯৯৪ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। এর মধ্যে ১০৫ পিস স্বর্ণের বার এবং ৪টি গোল আকৃতির স্বর্ণের পিস রয়েছে। ‘

স্বর্ণের মূল্য সম্পর্কে তিনি বলেন, ‘এখনো দাম নির্ধারণ করা হয়নি। বাজার দর ওঠানামা করে।

বিমানবন্দর কাস্টমসের একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, স্বর্ণের চালানটির নেপথ্যে রয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। এই স্বর্ণসহ যিনি ধরা পড়েছেন তিনি আগারওয়ালারই লোক।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি এভাবেই বিভিন্ন উপায়ে এবং তার নিজস্ব লোকজন দিয়ে দেশে স্বর্ণের চালান আনেন।
বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের বিজি-২৫২ ফ্লাইট বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টা ২১ মিনিটে শারজাহ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই এবং শুল্ক গোয়েন্দার সদস্যরা চ্যালেঞ্জ করে প্রথম দফয় কাস্টমস স্ক্রিনিং করে হুসেন আহমেদের লাগেজে সন্দেহজনক কিছু না পেয়ে এনএসআই ফের চ্যালেঞ্জ অব্যাহত রাখে এবং বাংলাদেশ বিমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা শাখার সহায়তায় নিরাপত্তা স্ক্রিনিং বিশেষজ্ঞের মাধ্যমে পুনরায় স্ক্রিনিং করে যাত্রীর লাগেজে স্বর্ণের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হন। পরে শনাক্তকৃত মালামাল ভেঙে স্বর্ণের চালান উদ্ধার করা হয়।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সিলেটে আগারওয়ালার ১৬ কেজি স্বর্ণের চালানসহ আটক হুসেন

আপডেট সময় : ০৭:৪৭:৫৭ অপরাহ্ণ, বুধবার, ২৮ আগস্ট ২০২৪