মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ত্রাণ দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, চবির ১২ শিক্ষার্থী আহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৪:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ আগস্ট ২০২৪
  • ৭৯৮ বার পড়া হয়েছে

বন্যার্তদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ত্রাণবাহী ট্রাক নোয়াখালী যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফাহিম আহমাদ পলাশ ও একই শিক্ষাবর্ষের সাদমান হায়দারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীদের সহপাঠী পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. আশিক সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বন্যার্তদের জন্য গত দুই দিন ধরে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ট্রাকে করে নোয়াখালী সেনবাগের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে রওনা দেয় বিভাগের শিক্ষার্থীরা।

পথে মীরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে চালকের অসাবধানতার কারণে সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে সামনের আসনে থাকা দুজন শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

পরিসংখ্যান বিভাগের সভাপতি চন্দন কুমার পোদ্দার গণমাধ্যমকে বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে আহতদের কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ত্রাণ দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, চবির ১২ শিক্ষার্থী আহত

আপডেট সময় : ০৭:৩৪:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ আগস্ট ২০২৪