সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০২:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪
  • ৭৯৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার পৌর এলাকার হাজরাহাটি গ্রামের পীর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে

। নিহত হৃদয় বিশ্বাস ওই এলাকার শাহাজান বিশ্বাসের ছেলে। সে দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন ভাই বোনের মধ্যে হৃদয় বিশ্বাস ছিল সবার বড়। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটিতে বৈদ্যুতিক কাজ করছিলেন মিস্ত্রী। এসময় বৈদ্যুতিক মিস্ত্রী নেগেটিভ-পজিটিভ দুটি তারের মধ্যে একটি তার কেটে হৃদয়কে অন্যত্র সরিয়ে ফেলতে বলে। এতেই ঘটে বিপত্তি।

পজিটিভ তার নিচে পানিতে পড়লে পানি বিদ্যুতায়িত হয়ে হৃদয় বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ বলেন, পরিবারের সদস্যরা মৃত অবস্থায় হৃদয় বিশ্বাসকে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার আগেই হৃদয় বিশ্বাসের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৪:০২:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪