সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

চট্টগ্রামে কাঁচা মরিচের কেজি হাজার টাকা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০০:২৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ আগস্ট ২০২৪
  • ৮৩১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে অতীতের সব রেকর্ড ভেঙেছে কাঁচা মরিচ। খুচরা পর্যায়ে ১ হাজার টাকা দরে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। আর পাইকারিতে প্রতিকেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, অন্যান্য সবজির বাজারও লাগামহীন।

সরজমিনে গিয়ে দেখা যায়, বন্দরনগরীর রিয়াজউদ্দিন বাজারের সব আড়ত ফাঁকা পড়ে রয়েছে। বন্যায় সড়ক-মহাসড়ক তলিয়ে যাওয়া এবং ট্রেন বন্ধ থাকার কারণে কাঁচা মরিচসহ অন্যান্য সবজির সরবরাহ তলানির দিকে। এর প্রভাব পড়েছে বাজারে।

বিক্রেতারা জানান, এই দাম বৃদ্ধির জন্য বন্যা ও পরিবহন সংকট দায়ী। সরবরাহ না থাকায় দাম বেড়েছে।

ক্রেতারা জানান, বাজার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। আগে কখনোই কাঁচা মরিচের দাম এতো বাড়তে দেখিনি। তাছাড়া, প্রায় সব সবজির দাম ১০০ টাকার ওপরে। এতে নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছে।

বন্দরনগরীর সবজি ও কাঁচা মরিচের বেশীরভাগ যোগান বগুড়া, ফরিদপুর, জামালপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে এসে থাকে। তবে, বন্যার কারণে ৩ দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে। এতে শতাধিক ট্রাক আটকা পড়েছে। তাছাড়া, বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকেও পণ্য পরিবহন ব্যহত হচ্ছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে কাঁচা মরিচের কেজি হাজার টাকা

আপডেট সময় : ১১:০০:২৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ আগস্ট ২০২৪