মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোরকে কুপিয়ে হত্যা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৯:৩৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০২৪
  • ৭৮৭ বার পড়া হয়েছে

ফুটবল খেলাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ কিশোর গ্যাং। শুক্রবার (২৩ আগস্ট) রাত ১০টায় চাঁদপুর শহরের ষোলঘর এলাকার জেলা প্রাথমিক অফিসের সামনে এই ঘটনা ঘটে।

হামলায় খুন হওয়া কিশোর মো. শাহীন শহরের ব্যাংক কলোনির হাসান ভিলায় ভাড়া বাসায় মায়ের সঙ্গে বসবাস করতো। পেশায় অটোরিকশা চালক মো. শাহীন।

তার মায়ের নাম সাজেদা বেগম। বাবা মৃত স্বপন সরকার।

এ ঘটনায় গুরুতর আহত জিহাদুল ইসলাম ফাহিম নামের আরেক কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২১ আগস্ট শহরের ব্যাংক কলোনি খেলার মাঠে ফুটবল খেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে জড়ায় দুই পক্ষের কিশোররা। সেই দ্বন্দ্বের সূত্র ধরে বেশ কয়েকজন কিশোর পরিকল্পিতভাবে হামলা চালায়।

এতে শাহীনের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই মারা যায় মো. শাহীন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মহসীন আলম জানান, মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোরকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৭:৩৯:৩৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০২৪