সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৯:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
  • ৮২৯ বার পড়া হয়েছে

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রামের পর এবার সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে সিলেট স্টেশন থেকে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করা সব ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ট্রেন চলাচল বন্ধের সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্রধান মাস্টার সাখাওয়াত বলেন, ‘সিলেট স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনকে শ্রীমঙ্গল স্টেশন থেকে ফেরত পাঠিয়ে দিয়েছি। এ ছাড়াও সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে আসছিল, সেটাও শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ফেরত পাঠানো হয়েছে।

কবে থেকে এ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে প্রশ্ন করা হলে তিনি জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ব্রিজ চরম ঝুঁকিতে। এ জন্য অনির্দিষ্টকালের জন্য সিলেটের সঙ্গে সব ট্রেন বন্ধ থাকবে।

এর আগে ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকাসহ সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রাম স্টেশন থেকে আজ বৃহস্পতিবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছিল। কিন্তু বন্যার কারণে ট্রেনগুলো গন্তব্যে যেতে পারেনি। ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। অনেক জায়গায় রেলসেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে। বন্যার পানি কুমিল্লায় রেললাইনের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

আপডেট সময় : ০৫:৩৯:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪