মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট’ হয়ে বন্যহাতির মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪১:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
  • ৭৮৬ বার পড়া হয়েছে

জিয়াউর হক, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে বসত ভিটায় বিদ্যুৎস্পৃষ্ট’ হয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নোয়াখালী এলাকার কোনারপাড়ায় এ ঘটনা ঘটেছে।

সুত্রে জানা যায়, শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী এলাকার কোনারপাড়ায় স্থানীয় গহীন পাহাড় থেকে একটি বন্যহাতি খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে। হাতিটি জনৈক মো. হোসেনের বসতভিটায় এলে আচমকা মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে থাকে। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ঘটনাস্থলে যান। মৃত হাতিটি পুরুষ জাতের এবং আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। এসময় স্থানীয়রা সেখানে হাতিটিকে তার প্যাঁচানো অবস্থায় বিদ্যুতের শকের আগুন দেখতে পায়। পরে গৃহকর্তার ঘরে বিদ্যুতের সুইচ বন্ধ করে দেন। এক পর্যায়ে হাতিটি মারা যায়।

সংবাদের সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সরওয়ার আলম। তিনি বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবরটি শোনার পর বনবিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে কিছু বৈদ্যুতিক তার পাওয়া গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শক লেগে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্থানীয় ভেটেনারি সার্জন বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, হাতিটি মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাতিটির ময়নাতদন্ত শেষে স্থানীয়ভাবে মাটিতে পুঁতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট’ হয়ে বন্যহাতির মৃত্যু

আপডেট সময় : ০৯:৪১:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪