রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

বেনজীরকে পালাতে সাহায্য করা সেই নারী পুলিশ কর্মকর্তা বদলি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৫:৫১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
  • ৮০০ বার পড়া হয়েছে

সাবেক আইজিপি (মহাপরিদর্শক) বেনজীর আহমেদকে দেশ ছাড়তে সহায়তা করা নারী পুলিশ কর্মকর্তা শাহেদা সুলতানাকে বদলি করা হয়েছে। র‍্যাব থেকে বদলি করে তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ মহাপরিদর্শ (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়। প্রজ্ঞাপনে শাহেদা সুলতানাসহ আরও ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।

এর আগে, বেনজীরকে পালাতে শাহেদা সুলতানার সহায়তা করার একটি ছবি ভাইরাল হয়। জানা যায়, চলতি বছরের ৪ মে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২৩ ঘণ্টা ৪০ মিনিট ৮ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় সাবেক আইজিপি দুর্নীতির দায়ে অভিযুক্ত বেনজীর আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইনসে ওঠার জন্য শেষ সিকিউরিটি চেকের জন্য যাচ্ছেন।

বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশ ছাড়তে তাকে সহযোগিতা করেছিলেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। তাদের মধ্যে একজন নারী পুলিশ কর্মকর্তাও ছিলেন। তার নাম শাহেদা সুলতানা। এতদিন তিনি র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা অনেক দিন ধরেই বেনজীরের পরিবারের আস্থাভাজন। বেনজীর যখন র‌্যাবের ডিজি ছিলেন তখন শাহেদা র‍্যাবে ছিলেন। আইজিপি হলে শাহেদা আইজিপির সেকশনে আইজিপির স্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে যোগ দেন। পরে বেনজীর আইজিপি পদ থেকে অবসর নেন তখন তাকে আবার র‍্যাব সদর দপ্তরের অপারেশন উইংয়ে সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে পোস্টিং দেওয়া হয়।

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর বেনজীর দেশ ছাড়েন। ওই সিসিটিভি ফুটেজই বলে দেয়, বেনজীর যখন দেশ ছেড়ে চলে যান, তখন তিনি র‍্যাবে কাজ করা সত্ত্বেও নিজের প্রভাব খাটিয়ে বেনজীরকে ইমিগ্রেশন পার হতে সাহায্য করেন।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

বেনজীরকে পালাতে সাহায্য করা সেই নারী পুলিশ কর্মকর্তা বদলি

আপডেট সময় : ০৮:২৫:৫১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪