রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইউপি সদস্যের ঘরে অগ্নিসংযোগ, শিশুসহ দগ্ধ ৪

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২১:৫৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
  • ৮১১ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁনের (৩৮) বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ইউপি সদস্যের শিশু সন্তানসহ পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

অগ্নিদগ্ধরা হলেন ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২), ছেলে মেহেমিদ খাঁন (৩)। এসময় তাদের বাঁচাতে গিয়ে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ওবায়দুল খাঁন (৩৪)।

তিনি তালিমুলের ছোট ভাই।

গত বুধবার (১৪ আগষ্ট) দিবাগত রাত ২টার দিকে গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে ঘটনাটি ঘটে।

দগ্ধ ইউপি সদস্যর স্বজনেরা জানান, স্ত্রী ও শিশু সন্তানের সঙ্গে রাতে ঘরেই ঘুমিয়ে ছিলেন তালিমুল। রাত ২টার দিকে তাদের বসতঘরে হঠাৎ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘরের দরজার বাইরের সিটকিনিতে লোহার তার দিয়ে আটকানো ছিল। পরে ঘরের দরজা ভেঙে সবাইকে বের করা হয়। ওই পরিবারের সকলে অগ্নিদগ্ধ হয়।

স্বজনেরা আরও জানান, ঘরের বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ভোররাতে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রেফার করে যশোর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া বলেন, কাগমারি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ তিনজন ঢাকায় চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

ইউপি সদস্যের ঘরে অগ্নিসংযোগ, শিশুসহ দগ্ধ ৪

আপডেট সময় : ০৮:২১:৫৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪