মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

গাবতলীতে শ্রমিকদের তাণ্ডবে আরো ২ মামলা, আসামি ১৩শ’ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:০৭:১১ অপরাহ্ণ, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ধর্মঘট নিয়ে রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় তিন মামলার পরও আরও দুটি মামলা হয়েছে। দারুস সালাম থানায় ১৩শ’ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে এ দুটি মামলা করা হয় বলে জানান থানার এসআই নওশের আলী ভূইঞা।

গণমাধ্যমকে তিনি বলেন, নতুন দুই মামলার একটি সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় থানার এসআই মাসুদ মিয়া বাদী হয়ে করেছেন। আর সংঘর্ষের মধ্যে শ্রমিক নিহতের ঘটনায় হত্যার অভিযোগে দ্বিতীয় মামলা করেছেন এসআই এলিট মাহমুদ। এ মামলায় কারও নাম উল্লেখ না করে অজ্ঞাত পরিচয় সাতশ থেকে আটশ জনকে আসামি করা হয়েছে।

ওইদিনের ঘটনায় এ পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে জানিয়ে এসআই নওশের আলী বলেন, এর মধ্যে চারটি মামলার বাদী পুলিশ; আর একটির বাদী এক নারী। প্রথম তিন মামলায় আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন নেতাসহ ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১২০০ জনকে আসামি করা হয়।

পুলিশের করা এক মামলায় সরকারি কাজে বাধা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলাটি করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে। অন্যদিকে ফেরদৌসীর করা তৃতীয় মামলায় মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছিলেন এসআই নওশের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

গাবতলীতে শ্রমিকদের তাণ্ডবে আরো ২ মামলা, আসামি ১৩শ’ !

আপডেট সময় : ০৪:০৭:১১ অপরাহ্ণ, শনিবার, ৪ মার্চ ২০১৭