মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়ি সড়কে অবস্থান ধর্মঘট পালিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৪:২৮ অপরাহ্ণ, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৮৫২ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্সঃ

পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) রেগুলেশন ১৯০০ বাতিলের দাবিতে আদালতে রিভিউ পিটিশন করা হয়েছে। এর প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির বিভিন্ন সড়কে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।

বুধবার (১০ জুলাই) সকালে শহরের কাশেম সমিল এলাকায় শান্তিপূর্ণ এ কর্মসূচি পালন করেছে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। একই দাবিতে মানিকছড়ি, রামগড়, দীঘিনালা ও পানছড়ি উপজেলায়ও সড়কে অবস্থান ধর্মঘট হয়। আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্র করা হচ্ছে বলে তা প্রতিহত করার আহ্বান জানানো হয়েছে।

জেলা শহরের সমিল এলাকায় বক্তব্য দেন ইউপিডিএফের সংগঠক লালন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি শাখার সভাপতি শান্ত চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষদের শাসন করার নীলনকশা এখনো অব্যহতি রয়েছে। সিএইচটি রেগুলেশন ১৯০০ কোনো রকম বাতিল করা হলে পার্বত্য চট্টগ্রামে সব জাতিসত্তা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।

এদিকে সদর উপজেলায় সড়ক অবস্থান ধর্মঘট শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চেঙ্গি স্কয়ার হয়ে স্বনির্ভরবাজারে গিয়ে শেষ হয়। সড়কে অবস্থান ধর্মঘট চলাকালে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কে যানজট সৃষ্টি হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

খাগড়াছড়ি সড়কে অবস্থান ধর্মঘট পালিত

আপডেট সময় : ০৯:৫৪:২৮ অপরাহ্ণ, বুধবার, ১০ জুলাই ২০২৪