মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মেঘনায় নৌকা ডুবে ভাইয়ের মৃত্যু, বোন এখনো নিখোঁজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৮:২৭ পূর্বাহ্ণ, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • ৮২১ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্সঃ

নরসিংদীর মেঘনা নদীতে নৌকা ডুবে একই পরিবারের পাঁচ সদস্যসহ ছয়জন তলিয়ে যান। বৃহস্পতিবার (৪ জুলাই) রাত আটটার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার চরভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নৌ পুলিশের একটি দল দ্রুত নদীতে নেমে চারজনকে জীবিত উদ্ধার করে। তবে রাতভর নিখোঁজ ছিল দুই ভাই-বোন। শনিবার সকালে ভাইয়ের লাশ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছে বোন।

লাশ উদ্ধার হওয়া শিশুটির নাম মোহাম্মদ আব্দুল্লাহ ইউসুফ (১২)। নিখোঁজ তার বোনের নাম জান্নাতুল আক্তার (১৪)। তারা নওগাঁর শৈলগাছির ইমতিয়াজ আলী ও দিলারা বেগম দম্পতির সন্তান।

চাকরি সূত্রে ইমতিয়াজ পরিবার নিয়ে মাধবদীর টাটাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন নিখোঁজ জান্নাতুলের বাবা ইমতিয়াজ আলী (৪২), মা দিলারা বেগম (৩৫), মামা আবদুল মতিন (৩৩), নৌকার মাঝি রুহুল আমিন (১৮) ও আবদুল্লাহ নামের একজন।

বঙ্গারচর নৌ পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে একই পরিবারের পাঁচ সদস্য মেঘনা বাজার ঘাট থেকে মাঝি রুহুল আমিনের মাছ ধরার নৌকায় চেপে নদী পার হচ্ছিলেন তারা। নদীর ওপারে বগারগোত গ্রামে এক স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। রাত সোয়া আটটার দিকে নৌকাটি মাঝ নদীতে ঢেউয়ের তোড়ে উল্টে যায়। আশপাশের নৌকার কোনো এক মাঝি এ ঘটনা বঙ্গারচর নৌ পুলিশের ইনচার্জ অনিমেষ হালদারকে জানান। পরে নৌ পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে এসে চারজনকে জীবিত উদ্ধার করেন। তবে দুই ভাই-বোন নিখোঁজ ছিল। রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়েও দুজনের হদিস মেলেনি। শুক্রবার সকালে আব্দুল্লাহর লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন। গতকাল রাত থেকে এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত এখনো জান্নাতুলের কোনো খোঁজ মেলেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

মেঘনায় নৌকা ডুবে ভাইয়ের মৃত্যু, বোন এখনো নিখোঁজ

আপডেট সময় : ০৮:২৮:২৭ পূর্বাহ্ণ, শনিবার, ৬ জুলাই ২০২৪